চার সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় ৩ সাংবাদিকের নামে মামলা

ফেনী প্রতিনিধি
০৩ মে ২০১৬, ১১:১৪আপডেট : ০৩ মে ২০১৬, ১১:৫১

চার সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় ৩ সাংবাদিকের নামে মামলা

ফেনী প্রেসক্লাবের চার সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় তিন সাংবাদিকসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

গুরুতর আহত রফিকুল ইসলামকে ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর তিনজন ফেনী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন, সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না, মাছরাঙ্গা টিভির ফেনী প্রতিনিধি জমির উদ্দিন বেগ ও একুশে টিভির সাবেক ফেনী জেলা প্রতিনিধি মোস্তফা কামাল বুলবুল।

আরও পড়তে পারেন : অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার
ফেনী মডেল থানার ওসি মাহবুবু মোর্শেদ বাংলা ট্রিবিউনকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে।

ফেনী প্রেসক্লাবের সদস্য শেখ ফরিদ উদ্দিন জানান, সোমবার রাত ৮টার দিকে একদল লোক প্রেসক্লাবে ঢুকে সভাপতি রফিকুল ইসলাম, একাত্তর  টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু,এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জাফর সেলিম ও  দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস
স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার