‘সাম্প্রদায়িক শক্তির হাত থেকে কেউ রেহাই পাচ্ছেন না’

জয়পুরহাট প্রতিনিধি
০৪ মে ২০১৬, ০৪:৩০আপডেট : ০৪ মে ২০১৬, ০৪:৪১

আসাদুজ্জামান নূর সাম্প্রদায়িক শক্তির হাত থেকে কেউ রেহাই পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, আজ সাম্প্রদায়িক শক্তি ও স্বাধীনতাবিরোধী শক্তি আমাদের লেখক, প্রকাশক মুক্ত চিন্তার মানুষদের হত্যা করছে। অভিজিৎ থেকে শুরু করে তনু, কেউ রেহাই পাচ্ছেন না তাদের হাত থেকে।’ মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী জামায়াত-বিএনপির সমালোচনা করে বলেন, এক সময় জামায়াত-বিএনপি জোট বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে মসজিদ মাদ্রাসা থাকবে না। কিন্তু বাস্তবে তার উল্টো হয়েছে। দেশে মসজিদ মাদ্রাসার সংখ্যা বেড়েছে, সংস্কারও হয়েছে।
সমাবেশে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাফিজ চৌধুরী উজ্জ্বলের  সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ  যুবলীগের চেয়ারম্যান  মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

আরও পড়তে পারেন: মা-বাবার সঙ্গে অসদাচরণের দায়ে সাবেক পৌর কাউন্সিলরের কারাদণ্ড

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জেলা যুবলীগের  সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহাসহ স্থানীয় নেতারা।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি