টুকু হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

রাজশাহী প্রতিনিধি
০৫ মে ২০১৬, ০১:৪৫আপডেট : ০৫ মে ২০১৬, ০১:৪৯

রাজশাহী মহানগরীতে গুলিবিদ্ধ হয়ে নিহত আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকু হত্যা মামলার প্রধান আসামি এমএ নয়ন আত্মসমর্পণ করেছেন।  বুধবার দুপুরে মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট (১) আদালতে তিনি আত্মসমর্পণ করেন। টুকু হত্যা মামলার প্রধান আসামি এমএ নয়ন

এসময় নয়নের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মোকসেদা আসগর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এই মামলায় গ্রেফতার রবিউল ইসলাম ও জসিম উদ্দিনকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সেলিম বাদশা বলেন, এ মামলায় আদালতে আত্মসমর্পণকারী প্রধান আসামি নয়নকেও এবার রিমান্ডে আনা হবে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বিকালে জিয়াউল হক টুকু রাজশাহী নগর ভবনের সামনে নিজ চেম্বারে গুলিবিদ্ধ হন। এরপর তাকে উদ্ধার করে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় ২৫ এপ্রিল বিকালে নিহত টুকুর স্ত্রী শামসুন নাহার লতা পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।

আরও পড়ুন:

টুকু হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ পাঁচ হাজার টাকার জন্যে টুকরো লাশ হন আখতারুজ্জামান

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের