ঘাতকের স্বীকারোক্তি

পাঁচ হাজার টাকার জন্যে টুকরো লাশ হন আখতারুজ্জামান

পাবনা প্রতিনিধি
০৫ মে ২০১৬, ০০:৫৮আপডেট : ০৫ মে ২০১৬, ০১:০১

পাবনা ধার নেওয়া পাঁচ হাজার টাকা দিতে দেরি হচ্ছিল আখতারুজ্জামানের। তাই খোদ চাচাতো ভাইয়ের হাতে খুন হতে হলো তাকে।
পুলিশের কাছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আখতারুজ্জামান ওরফে সরোজ মোল্লাকে হত্যার পর লাশ কেটে ৯ টুকরো করার বর্ণনা দেন নিহতের ঘাতক ভাই রাহেদুজ্জামান। বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ গণমাধ্যমকর্মীদের কাছে এসব তথ্য জানান পুলিশ সুপার আলমগীর কবির।
২ মে  সোমবার রাত সাড়ে ১১ টায় ঘুমন্ত আখতারুজ্জামান মোল্লাকে প্রথমে পাটার শিল দিয়ে মাথায় আঘাত করা হয়। এতেই মৃত্যু ঘটে তার। এরপর তার লাশ লুকিয়ে রাখতে দা দিয়ে কেটে ৯ টুকরো করা হয়। টুকরো করার পর বস্তায় ভরে বাথরুমের ফলস ছাদের উপর রেখে দেওয়া হয় বলে জানান রাহেদুজ্জামান।  

নিহত আখতারুজ্জামানের পরিচয় মিলেছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নান্দিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে তিনি। চাকরির সুবাদে পাবনার কৃষ্ণপুর মহল্লার জামিল হোসেনের পাঁচতলা বাড়ির নীচতলায় বাসা ভাড়া করে থাকতেন। পরে চাকরি খুঁজতে এসে তার সঙ্গে থাকতে শুরু করেন রাহেদুজ্জামান।

পুলিশ সুপার আলমগীর কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লায় জামিল হোসেনের ভাড়া বাড়ি থেকে আখতারুজ্জামান ওরফে সরোজ মোল্লার ৯ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘাতকের স্বীকারক্তির পর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঐ বাসা থেকে আখতারুজ্জামানের ৯ টুকরো লাশ উদ্ধার করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, বুধবার বিকেলে হত্যাকারী রাহেদুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সকালে নিহত আখতারুজ্জামানের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

পাঁচ হাজার টাকার জন্যে টুকরো লাশ হন আখতারুজ্জামান নারায়ণগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম