গাজীপুরে ট্রাক চাপায় যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
০৫ মে ২০১৬, ১৭:২৭আপডেট : ০৫ মে ২০১৬, ১৭:২৭

গাজীপুর গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ বলেন, বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক ওই যুবককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। নিহতের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় কেউ তার পরিচয় সনাক্ত করতে পারছেন না।
তিনি আরও বলেন, নিহতের পকেট থেকে রনি (৩০) নামের এক যুবকের জন্ম নিবন্ধনের কাগজ পাওয়া গেছে। যেখানে তার পিতার নাম মৃত ইমতিয়াজ আলী এবং স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার সৈয়দপুর থানার ড. কোফ্ফার রোড পূর্ব মুন্সীপাড়া লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে ওই কাগজ নিহত রনিরই।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী