হুইপ আতিককে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ

শেরপুর প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১৭:০৫আপডেট : ০৬ মে ২০১৬, ১৭:১২

হুইপ আতিক শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের পর এবার জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আতিউর রহমান আতিককে নিজের নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় তাকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত শেরপুরে অবস্থান না করার জন্য বলা হয়েছে।
শনিবার ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনের চতুর্থ দফাকে সামনে রেখে এই নির্দেশ জারি করা হয়েছে। শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর এক বার্তায় আচারণবিধি লঙ্ঘন করে হুইপ আতিককে নির্বাচনি এলাকায় প্রটোকল দেওয়ার অভিযোগে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিমকে প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, আচরণবিধি লঙ্ঘন করে হুইপ আতিককে ৩ মে পুলিশি নিরাপত্তায় গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলাম আওলাদের সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় জাসদ প্রার্থী খলিলুর রহমান খলিলের সমর্থকরা হুইপকে নির্বাচনি প্রচারণা না করার অনুরোধ জানান। এতে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দু’পক্ষের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। এর পর নির্বাচন কমিশন এ নির্দেশনা দেয়।

আরও পড়ুন: সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে কড়াকড়ি

/এআর/এসটি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি