প্রয়াত রাষ্ট্রপতিসহ দুই মন্ত্রীকে কটূক্তি, ইমাম আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১৮:৪০আপডেট : ০৬ মে ২০১৬, ১৮:৪৪

প্রয়াত রাষ্ট্রপতিসহ দুই মন্ত্রীকে কটূক্তি, ইমাম আটক জুমার নামাজের খুতবার সময় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রাজাকার বলে কটূক্তি করায় মসজিদের ইমাম আজমির হোসেনকে আটক করেছে পুলিশ। এসময় উত্তেজিত মুসল্লিরা ইমামকে গণধোলাই দেন। শুক্রবার সাতক্ষীরা ফিংড়ী জোড়দিয়া শেখপাড়া বাইদুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ইমাম আজমির সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ী গ্রামের বাসিন্দা।
মুসুল্লিরা জানান,প্রয়াত রাষ্ট্রপতিসহ দুই মন্ত্রীকে রাজাকার বলে কটূক্তি করায় মসজিদের প্রায় সকল মুসাল্লিরা ক্ষিপ্ত হয়ে ইমামকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমামকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক শেখ বলেন,তার বিরুদ্ধে জামায়াতের নাশকতার মামলা রয়েছে। সে অনেক দিন ধরে এলাকায় থাকে না। আজ জুমার নামাজের খুতবায় প্রায়াত রাষ্ট্রপতিসহ সরকারের কয়েকজন মন্ত্রীকে নিয়ে কটূক্তি করলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে আমাদের খবর দেয়। সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।

আরও পড়ুন: হুইপ আতিককে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী