সোনাতলায় বিদ্যুৎ সংকটে মাল্টিমিডিয়া ক্লাস অকার্যকর

বগুড়া প্রতিনিধি
০৮ মে ২০১৬, ১৩:৩৬আপডেট : ০৮ মে ২০১৬, ১৩:৩৬

মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিকল্প পদ্ধতিতে মাল্টিমিডিয়া ক্লাস

বগুড়ার সোনাতলায় মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহেশপাড়া আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করলেও শুধু বিদ্যুতের অভাবে শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের অবহেলায় খুঁটি স্থাপন না হওয়ায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম সফল করতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহযোগিতায় ২০১৩ সালের প্রথম দিকে সোনাতলা উপজেলার মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়। এর কিছুদিন আগে মহেশপাড়ায় আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়। তবে ওই দুই এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান সম্ভব হয়নি এখনও।

অভিযোগ উঠেছে, ওই এলাকায়  বিদ্যুৎ সংযোগ  দেওয়ার জন্য বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ৫/৬ মাস আগে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে। তবে ঠিকাদারের গাফিলতির কারণে আজও খুঁটি বসানো হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান কবীর জানান, বিদ্যুৎ সংযোগ না থাকায় শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা যাচ্ছে না। জেনারেটর দিয়ে এ ধরনের ক্লাস নেওয়া গেলেও তা অত্যন্ত ব্যয়বহুল। তিনি বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ পাওয়া না গেলে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির যুগে পিছিয়ে পড়বে।

আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শামছুল হক জানান, যমুনা নদীর ভাঙন কবলিত চরাঞ্চলের ছেলেমেয়েদের তথ্য প্রযুক্তিতে জ্ঞানসমৃদ্ধ করতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন।

সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, দুটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়া না হলে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির যুগে আধুনিক শিক্ষা থেকে পিছিয়ে পড়বে।

আরও পড়ুন- 

পাবনায় নির্বাচনি সংঘর্ষে আহত ৫০, বিএনপির তিন প্রার্থীর ভোট বর্জন
১ মণ ধানে ১ কেজি মাংস!

/এফএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি