যশোর কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডের ভেতরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। রবিবার রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ৯টার দিকে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় কারা গেটের রক্ষীরা শব্দের কারণ অনুসন্ধানে কম্পাউন্ডের ভেতরে খোঁজ শুরু করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ জানান, তিনি বাইরে রয়েছেন। জেলার তাকে জানিয়েছেন, কারাগার কম্পাউন্ডে একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। বাইরে থেকে দুর্বৃত্তরা বোমাটি ছুড়ে মেরেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রাত ৯টার দিকে ককটেলটির বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বোমার আলামত সংগ্রহ করেছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
/এএইচ/








