ইবিতে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

ইবি প্রতিনিধি
০৯ মে ২০১৬, ১২:৫৪আপডেট : ০৯ মে ২০১৬, ১৪:৪৬

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার মো. রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশকে নিশ্চিত করতে ভিসি প্রফেসর ড.আবদুল হাকিমের নির্দেশে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিটিং, মিছিল, সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল, ছাত্রসংগঠনগুলোর টেন্টে বসাসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড  নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন:
নাশকতার মামলায় মির্জা ফখরুলের জামিন

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি