নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত তার জামিন মঞ্জুর করেন।
মির্জা ফখরুল আদালতে হাজির হয়ে তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহকে দিয়ে জামিন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত জামিনের আদেশ দেন।
মামলাটি বিচারিক আদালতে বদলি হওয়ায় মির্জা ফখরুল নতুন করে এ আদালত থেকে জামিন নিলেন।
২০১৪ সালের ডিসেম্বরে গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ফখরুলসহ অজ্ঞাত আসামিদের নামে পল্টন থানায় নাশকতার মামলা করা হয়।
/ইউআই/এসটি/








