দিনাজপুরে প্রাইম ব্যাংকে আগুন, মালামাল পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি
১১ মে ২০১৬, ১৩:৫৯আপডেট : ১১ মে ২০১৬, ১৪:০৩

দিনাজপুর প্রাইম ব্যাংক দিনাজপুর শাখা অফিসে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে কম্পিউটার, চেয়ার-টেবিল ও চেকবইসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে করে সকাল থেকে সব ধরনের লেনদেন বন্ধ রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ।
মঙ্গলবার দিনগত রাত সোয়া ১টার দিকে শহরের জেল রোডে অবস্থিত প্রাইম ব্যাংকে এই অগ্নিকাণ্ড হয়।
প্রাইম ব্যাংকের নিরাপত্তা কর্মী আহম্মেদ জানান, বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে বিদ্যুৎ আপ-ডাউন করছিল। ওই সময় হঠাৎ ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলামকে জানান। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস কর্মীরা তালা বন্ধ ব্যাংকের বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর ব্যাংকের ম্যানেজার এসে তালা খোলার পর ফায়ার সার্ভিস কর্মীরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরইমধ্যে ব্যাংকের কয়েকটি কম্পিউটার, চেয়ার-টেবিল, আলমারি ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।
তবে ব্যাংকে রাখা টাকার কোনও ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। ব্যাংক থেকে জানানো হয়, পুড়ে যাওয়ার বিষয়টি ঢাকায় হেড অফিসে জানানো হয়েছে। সেখান থেকে লোকজন আসার পর ভল্ট খোলা হবে। সকাল থেকে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান প্রাইম ব্যাংকে আগুন লাগার তথ্য নিশ্চিত করে বলেন, রাত থেকেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে ব্যাংকে রাখা কোনও টাকা পুড়ে যায়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন।  

 আরও পড়ুন:  দিনাজপুরে প্রাইম ব্যাংকে আগুন, মালামাল পুড়ে ছাই জড়িত ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের খোঁজ নিচ্ছে সরকার
/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস