নেত্রকোনায় বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হানিফ উল্লাহ আকাশ, নেত্রকোনা
১৩ মে ২০১৬, ২২:৪৯আপডেট : ১৩ মে ২০১৬, ২৩:৪৭

বাংলাট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ১১ টায় কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোক সাহিত্য গবেষক বীর মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান। 

নেত্রকোনায় বাংলা ট্রিবিউনের ২য় বর্ষপূর্তির র‌্যালি

এসময় বিশেষ অতিথি হিসেবে সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ছড়াকার সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কবি কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান উপস্থিত ছিলেন।

বাংলা ট্রিবিউনের ২য় বর্ষপূর্তির কেক কাটা হচ্ছে

এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক একেএম আব্দুল্লাহ, এনটিভি প্রতিনিধি ভজন দাস, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক সঞ্জয় সরকার, সাংবাদিক নাজমুশ শাহাদাত, যমুনা টিভির প্রতিনিধি ও দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন, প্রথম আলো প্রতিনিধি পল্লব চক্রবর্তী, রুর‌্যাল জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক আলতাবুর রহমান কাশেম,বিটিভির প্রতিনিধি শিমূল মিলকী, মাইটিভির প্রতিনিধি ও সাহিত্য পত্রিকা নেত্রবাংলার সম্পাদক আনিসুর রহমান, জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি সালাহ উদ্দিন খান রুবেল,এশিয়ান টিভির প্রতিনিধি সুহান আহম্দ কাকন।

নেত্রকোনায় বাংলা ট্রিবিউনের ২য় বর্ষপূর্তির আলোচনা অনুষ্ঠান

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা ট্রিবিউন সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে প্রচার করে ইতোমধ্যেই বিপুল সংখ্যক পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দিনদিন এর পাঠক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বাংলা ট্রিবিউন অনলাইন সংস্করণের পাশাপাশি কাগজে ছাপা সংস্করণ আকারেও প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান বক্তারা। পত্রিকাটির উত্তোরোত্তোর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের