অধ্যাপক রেজাউল করিম হত্যা

ভেতরে ভেতরে তদন্ত কাজ এগিয়ে চলছে: আইজিপি

রাবি প্রতিনিধি
১৪ মে ২০১৬, ১৯:৩৪আপডেট : ১৪ মে ২০১৬, ১৯:৪২

সমাবেশে বক্তব্য রাখছেন আইজিপি এ কে এম শহীদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার তদন্ত ভেতরে ভেতরে চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি  বলেন, তদন্তের স্বার্থে এখন কিছুই প্রকাশ করতে পারছি না। কিন্তু আমরা নীরব নেই, ভেতরে ভেতরে তদন্তের কাজ অনেক দূর এগিয়েছে। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব  জানান।
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাবি শিক্ষক সমিতি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে আইজিপি বলেন, আমরা তদন্তের শেষ পর্যায়ে চলে আসছি। অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের খুঁজে বের করে বাংলাদেশ পুলিশের কার্যক্ষমতা প্রকাশ করব। 
আরও পড়তে পারেন: রেজাউল করিমের খুনিদের শিগগিরই গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রমুখ। 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং রাজশাহীর সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এরপর থেকে বিচার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম