তনুর ডিএনএ রিপোর্ট পেতে সিআইডি ও আদালতে মেডিক্যাল বোর্ডের চিঠি

কুমিল্লা প্রতিনিধি
১৫ মে ২০১৬, ২১:২১ আপডেট : ১৫ মে ২০১৬, ২১:২৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ডিএনএ প্রতিবেদন পেতে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি ও আদালতকে চিঠি দিয়েছে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিক্যাল বোর্ড।

রবিবার কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামদা প্রসাদ সাহা এ চিঠি পাঠিয়েছেন।

তনু হত্যাকাণ্ড

সূত্র জানায়, গত ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। পরদিন এ ঘটনায় তনুর পিতা ইয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ও ডিবি’র পর বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। গত ৩০ মার্চ কবর থেকে তনুর লাশ উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয় এবং ডিএনএ আলামত সংগ্রহ করা হয়। এদিকে সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন পেতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীমের কাছে পাঠানো চিঠিটি রবিবার তিনি হাতে পেয়েছেন।  ওই চিঠিটি অবগতির জন্যে একইসঙ্গে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ও কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়। এতে সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য পুনরায় কবর থেকে লাশ উত্তোলনের পর তদন্ত সংস্থা সিআইডি কর্তৃক সংগৃহীত নমুনার ডিএনএ অ্যানালাইসিস ও পরীক্ষার প্রতিবেদন চেয়েছেন দ্বিতীয় ময়না তদন্তকারী দলের প্রধান।

এ বিষয়ে ডা. কামদা প্রসাদ সাহা জানান, দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলের স্বার্থেই সিআইডি’র কাছে ডিএনএ প্রতিবেদন চাওয়া হয়েছে। সহসাই দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হবে বলে তিনি জানান।

 

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন