রংপুরের নবদীগঞ্জ এলাকায় পাওনা টাকা আদায়ে মামলা করায় ব্যবসায়ী সাজ্জাদুল হোসেন আল মামুন শামীমকে স্থানীয় জামায়াত নেতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন থানার ওসি জাহিদুল ইসলাম।
গুরতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ব্যবসায়ী শামীম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, নগরীর নবদীগঞ্জ এলাকার জামায়াত নেতা আব্দুস সাত্তারের ছেলে জিল্লুর রহমান মিঠু জমি বিক্রি করার নামে তার কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে তাকে জমি না দিয়ে টাকা ফেরত দেওয়ার কথা বলে চেক দেন। কিন্তু বার বার সময় দিয়েও টাকা না দেওয়ায় ব্যবসায়ী আদালতে চেক জালিয়াতির মামলা করেন শামীম। সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে।
কোতয়ালী থানার ওসি জাহিদুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
সিলেটে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন
/এসএনএইচ/এইচকে/








