যশোরে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

যশোর প্রতিনিধি
১৬ মে ২০১৬, ১৯:১৩আপডেট : ১৬ মে ২০১৬, ১৯:১৭

কারাগার যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ কুমার মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সোমবার একটি অস্ত্র মামলায় যশোর আদালতে হাজিরা দিতে গেলে জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন তাকে কারাগারে পাঠানের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ নভেম্বর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় চার্জশিটভুক্ত আসামি করা হয় পরিতোষকে। এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নেন। সোমবার এই জামিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কিনা- সে সংক্রান্ত কোনও কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ কুমার এবারও ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আগামী ২৮ মে এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বান্দরবানে ভিক্ষু হত্যা: পুলিশের নজর তিন বিষয়ে 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম