এবার বেনামি চিঠিতে রাবির আরেক শিক্ষককে হত্যার হুমকি

রাবি প্রতিনিধি
১৯ মে ২০১৬, ১৮:৩৫আপডেট : ১৯ মে ২০১৬, ১৮:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ হাসান ইমামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে বেনামি একটি চিঠি দিয়ে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নগরীর মতিহার থানায় দুপুর দুইটার দিকে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
অধ্যাপক রেজাউল হত্যার পর এ নিয়ে দুই শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হলো। এর মধ্যে গত ৮ মে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম প্রদীপকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।
হুমকিপ্রাপ্ত অধ্যাপক হাসান ইমাম জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আমার চেম্বারে দরজার হাতলের সঙ্গে একটি চিঠি দেখি। চিঠির ওপরে কোনও ঠিকানা ছিল না। তবে চিঠির ওপর লাল কালিতে ‘লাল বার্তা’ লেখা এবং দুই পাশে দুটি ক্রস চিহ্ন দেওয়া ছিল। চিঠির ভেতরে একটি কাগজে লেখা ছিল ‘মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র নয় এবার আপনার নিজের খণ্ড-বিখণ্ড দেহ চিত্রের জন্য প্রস্তুত থকবেন।’

অধ্যাপক হাসান ইমাম ২০১৫ সালে ‘মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র’ নামে একটি বই প্রকাশ করেন। প্রকাশিত এই বইকে কেন্দ্র করেই ওই শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। তিনি প্রগতিশীলতার চর্চা করতেন বলে ওই শিক্ষকের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে। এছাড়াও তিনি ‘উন্নয়ন-অনুন্নয়ন’, ‘বাংলাদেশের গ্রাম’, ‘আধুনিক সমাজবিজ্ঞানের তত্ত্ব’, ‘সামাজিক গবেষণা পদ্ধতি’ প্রভৃতি বই প্রকাশ করেন। এবার বেনামি চিঠিতে রাবির আরেক শিক্ষককে হত্যার হুমকি

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, অধ্যাপক হাসান ইমাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: সেই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রস্তাব

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়