ভোলায় ঝড়ে দুজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি
২১ মে ২০১৬, ১০:১৪আপডেট : ২১ মে ২০১৬, ১৪:৫০

ঝড়

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে। ঝড়ে সেখানে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশিগঞ্জ গ্রামের রেখা বেগম (৩৫) ও একই এলাকার আকরাম (১৪)।

ভোলা সংলগ্ন মেঘনা, তেতুলিয়া নদী উত্তাল। সেখানে স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট উচ্চতায় নদীর পানি প্রবাহিত হচ্ছে । ভোলার ১৮টি চরের লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্র আনা হয়েছে বলে জেলা প্রশাসক সেলিম উদ্দিন নিশ্চিত করেছেন ।

রেড ক্রিসেন্ট সোসাইটির সিপিপি উপপরিচালক মো: সাহাবুদ্দিন  জানান, শনিবার ভোর ৪টার দিকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ঘর চাপা পড়ে আকরাম গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টায় তার মৃত্যু হয়। রেখা বেগমকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এছাড়া অন্তত ১০ জন আহত হয়।

আরও পড়ুন: ঝড়ে ঘর চাপা পড়ে পটুয়াখালীতে নিহত ১

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী