ধর্ষণ মামলায় গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৪ মে ২০১৬, ১৮:৪৮আপডেট : ২৪ মে ২০১৬, ১৮:৫১

একরামুল-হক-রনি ধর্ষণ মামলায় গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রনিকে  গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা পশ্চিমখণ্ড এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম জানান, প্রায় এক বছর ধরে একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রূপনগর থানা এলাকায় বসবাস করে তার সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপন করে চলেছেন রনি। পরে বিয়ের জন্য চাপ দিলে রনি তাকে না করায় ওই মেয়ে গত সপ্তাহে রনিকে আসামি করে রূপনগর থানায় মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির জানান, ১৭মে ওই নারী রনির বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন বলেন, একরামুল হক রনি শ্রীপুরের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং নবগঠিত গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

আরও পড়ুন: তনুর দ্বিতীয় ময়নাতদন্তকারী বোর্ডের প্রধানকে হত্যার হুমকি
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম