কর্মচারী হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো
২৪ মে ২০১৬, ২৩:০২আপডেট : ২৪ মে ২০১৬, ২৩:০৬

যাবজ্জীবন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় দোকানের কর্মচারীকে হত্যার দায়ে ভাই ভাই ক্লথ স্টোরের মালিক রেজাউল কমির লিটন (৪২) ও তার বড় ভাই মফিজুল ইসলাম ফারুককে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ জজ সৈয়দা হোসনে আরা এই রায় প্রদান করেন।
কর্মচারী হত্যা মামলার রায়ে রেজাউল ও ফারুকের আরেক ভাই আজাদুল আলম আজাদ ও দোকানের ম্যানেজার আবুল কালাম বেকসুর খালাস পেয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল করিম লিটন পলাতক, বাকিরা জেলহাজতে রয়েছেন। রায়ে আদালত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইভাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় লিটন ও ফারুকের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন সাজা দিয়েছে। বাকি দুই জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজাদ ও কালামকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণ থেকে জানা গেছে, সাতকানিয়া থানা এলাকার মাহবুবুর রহমানের ছেলে দিদারুর আলম ভাই ভাই স্টোরে কাজ করতেন। হত্যার পর ২০০৫ সালের ১ নভেম্বর রাতে সেহেরি খাওয়ার পর অতিরিক্ত বমিতে দোকানের ভেতর হাফেজ দিদারুল আলমের মৃত্যু হয় বলে প্রচার করেন তারা।

পরে দিদারের বাবা মাহবুবের সন্দেহ হলে তিনি সাতকানিয়া থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ময়নাতদন্তে দিদারের মাথায়, বুকে ও রগে আঘাতের তিনটি চিহ্ন পাওয়া যায়। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ২০০৯ সালের ২ জুন ৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দেন। মামলাটি জননিরাপত্তা ট্রাইব্যুনালে আসার পর ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার 

/এমও/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের