প্রত্যাশা পূরণে ব্যর্থ কুমিল্লার নজরুল ইন্সটিটিউট

কুমিল্লা প্রতিনিধি
২৫ মে ২০১৬, ২০:৪৬আপডেট : ২৫ মে ২০১৬, ২০:৪৬

কুমিল্লার নজরুল ইন্সটিটিউট নজরুল প্রেমী ও দর্শনার্থীদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে ব্যর্থ নজরুল ইন্সটিটিউটের কুমিল্লা কেন্দ্র। প্রচার প্রচারণার অভাবে দর্শনার্থীদের কাছে কেন্দ্রটি অচেনা থেকে যাচ্ছে।

সূত্র জানায়, ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত শৈল্পিক এ স্থাপনাটি লোকবলের অভাবে অচল হয়ে পড়ছে। জাদুঘর আর গ্রন্থাগারটিও বন্ধ রাখতে হচ্ছে। নজরুল চর্চার সকল উপকরণ থাকলেও নজরুল প্রেমীদের তেমন ভিড় নেই এখানে।

এদিকে এ কেন্দ্র থেকে সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন কয়েকজন সংস্কৃতিকর্মী। তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের স্বর্ণময় একটি সময় কেটেছে কুমিল্লায়। প্রেম, দু-দুটি বিয়ে, কারাবরণ, বিদ্রোহ গান, কবিতা রচনা, গানের আসর আর আড্ডার স্মৃতি জড়িয়ে আছে কুমিল্লায়। সে স্মৃতিকে ধরে রাখতে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার ধর্মসাগরের পাড়ে উদ্বোধন করেন নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র।  

এ কেন্দ্রটিতে রয়েছে গ্রন্থাগার, মিলনায়তন, মুক্তমঞ্চ, জাদুঘর, প্রশিক্ষণ কক্ষ ও সভাকক্ষ। ইন্সটিটিউটটি পরিচালনায় ১৭টি পদ থাকলেও বর্তমানে সহকারী পরিচালকসহ ১১টি পদ শূন্য রয়েছে।

উদীচী কুমিল্লার সাধারণ সম্পাদক শেখ ফরিদ বলেন, সাধারণত শুক্র ও শনিবার মানুষের আগমন বেশি হয়। কিন্তু, সপ্তাহের এ দু’দিনে ইন্সটিটিউটটি বন্ধ থাকায় বঞ্চিত হচ্ছে দর্শনার্থীরা। এছাড়া জনবল কম থাকার কারণে সার্বক্ষণিক সেবা পাচ্ছে না নজরুল প্রেমীরা।

নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার সহকারী পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মো. ফয়জুল্লাহ রোমেল বলেন, লোকবলের অভাবে নজরুল প্রেমীদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হয় না।
আরও পড়ুন: 
ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার

শিমুল বিশ্বাসসহ বিএনপির ২৭ নেতাকর্মীকে গ্রেফতারের নির্দেশ

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের