ঝিনাইদহের সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ট্রাকচাপায় বিলায়েত আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বিলায়েত আলী উপজেলার বাজিত পুর গ্রামের বাসিন্দা। বুধবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে গরু ভর্তি একটি ট্রাক মাগুরা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। ওই সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলে বিলায়েত আলী মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন: নরসিংদীতে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
/এমএনএইচ/








