গোপালগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সরকরি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাছবিরুল হুদা বাবু।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবোধ কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয় কৃষ্ণ গুপ্ত, রেজাউল হক সিকদার রিজু মিয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ সদর খাদ্য গুদামে এ বছর ২ হাজার ৯শ’ ৪১ টন ধান সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: শ্রীবরদীতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
/টিএন/আপ-এআর/








