শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যরা শপথ নিয়েছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম অডিটরিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিনের সভাপতিত্বে নব নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ডা. এম এ পারভেজ রহিম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: বাংলাদেশের রিজার্ভ চুরির হোতারা ভারতে!
/এমও/








