হিলিতে চলন্ত ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

হিলি প্রতিনিধি
২৬ মে ২০১৬, ১৮:৩১আপডেট : ২৬ মে ২০১৬, ১৮:৩৯

হিলি হিলি সীমান্তের নওপাড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ডলি বেগম (৩৫) পার্বতীপুর উপজেলার ভেলিপাড়া (গুলপাড়া) গ্রামের আবদুল কুদ্দুছের স্ত্রী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। হিলি রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন চন্দ্র দাস বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী থেকে নীলফামারীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর উদ্দেশ্যে হিলিস্টেশন ছেড়ে যায়। নওপাড়ার কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ডলি বেগম মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টার দিকে তিনি মারা যান। তবে তিনি কীভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান এবিষয়ে কিছু জানাতে পারেননি রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন: নিলাম হলেই কাটা হবে ফরিদগঞ্জ মহাসড়কের ২৪০০ গাছ 

/এনএস/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি