পিরোজপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

পিরোজপুর প্রতিনিধি
২৬ মে ২০১৬, ১৮:৫৯আপডেট : ২৬ মে ২০১৬, ১৯:০৩

কারাগার যুবলীগ নেতা জসিম উদ্দিন পলাশ হত্যা মামলায় জামিন পাননি পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশীষ কুমার বড়াল। বৃহস্পতিবার পিরোজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিনের প্রার্থনা জানালে বিচারক কামরুল হাসান  আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
জলাবাড়ী ইউনিয়নের যুবলীগ নেতা জসিম উদ্দিন পলাশ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত তিনি।
মামলার বিবরণ থেকে জানা যায়, জসিম উদ্দিন পলাশ ১৬ এপ্রিল সকাল সাড়ে নয়টার  জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জলাবাড়ি এলাকায় গেলে দুই যুবক তাকে ডেকে নিয়ে চেয়ারম্যান আশীষ  কুমার বড়ালের উপস্থিতিতে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জসিমের ছোট ভাই আলাউদ্দিন বাদী হয়ে পরদিন স্বরূপকাঠী থানায় আশীষ কুমার বড়ালকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

২৭ এপ্রিল থেকে আশীষ কুমার বড়াল হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার পিরোজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন চান। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ মে আশীষ কুমার বড়াল চেয়ারম্যান হিসেবে শপথ নেন। দণ্ডপ্রাপ্ত এই চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জলাবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করেন।

/এইচকে/টিএন/আপ-এআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান