ইউপি নির্বাচন: পূর্বধলার একশ কেন্দ্রের ৯১টি ঝুঁকিপূর্ণ

নেত্রকোনা প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১৮:৪৭আপডেট : ২৭ মে ২০১৬, ১৮:৪৭

ইউপি নির্বাচন ২০১৬ আগামীকাল শনিবার পঞ্চম ধাপে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন হবে। এ উপজেলার একশটি ভোট কেন্দ্রের মধ্যে ৯১ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩৪টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ ও ৫৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা নির্বাচন কার্যালয়।
পূর্বধলা উপজেলার নির্বাচন অফিসার জিনাত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিসের তথ্য সূত্রে জানা যায়, ভোটের দিন ১০০ কেন্দ্রের প্রতিটিতে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা, ৫৫৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ১ হাজার ১১৬ জন পোলিং কর্মকর্তা ও ৫ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ১০০ কেন্দ্রের ৫৫৮টি স্থায়ী ও আটটি অস্থায়ী বুথ থাকবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৮৭৪ জন।
নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১০৫ জন বিজিবি, ২৮ জন র‌্যাব থাকবে। এছাড়া  প্রতি কেন্দ্রে ৫ জন করে পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্যসহ অতিরিক্ত পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার কথা রয়েছে।

আরও পড়ুন:
লক্ষ্মীপুরে ১২ ইউপিতে নির্বাচন শনিবার, ৯৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

/এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান