ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ

নবীগঞ্জে একই পরিবারের ৪জনসহ নিহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৬, ১২:৪৫আপডেট : ২৯ মে ২০১৬, ১৮:৫৭

দুর্ঘটনা হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই এবং বাকি দু’জন সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কমপক্ষে আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

নিহতরা হচ্ছেন বেনু বেগম (৭০), তার মেয়ে নূপুর ইসলাম (৪০), নূপুরের ছেলে নিলয় (১৩), সূচি বেগম (২৫) ও মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম (৩৫)।

নিহতরা মিরপুর এলাকার শ্যাওড়াপাড়া বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানার এসআই আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মডেল বাজার এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পাঁচজন আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মফিজুল ইসলাম ও সূচি বেগম নামে আরও দু’জন মারা যান। নিহত সূচি বেগমের স্বামীর নাম স্বপন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দাফনের শেষ মুহূর্তে ‘মৃত’ স্ত্রীর ফোন!

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম