রিমান্ড শেষে মেয়র মান্নান কারাগারে

গাজীপুর প্রতিনিধি
০১ জুন ২০১৬, ১৯:১২আপডেট : ০১ জুন ২০১৬, ১৯:২০

মেয়র মান্নান নাশকতার মামলায় মামলায় গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশনের (সাময়িক বরখাস্তকৃত) মেয়র অধ্যাপক এম এ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গাজীপুরের কোর্ট পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাড়িতে অগ্নিসংযোগের (১৫(৪)১৬) ও নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে মঙ্গলবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বন আদালত) নাজমুন নাহারের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মিটু শেখ ওই মামলায় অধ্যাপক এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আবেদন করেন। গত ২২ মে শুনানি শেষে মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

উল্লেখ্য, নাশকতার ঘটনায় জড়িত থাকায় অধ্যাপক এম এ মান্নানকে গত ১৫ এপ্রিল রাতে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, কালিয়াকৈরের আনসার একাডেমির সামনে এবং টঙ্গীর টিঅ্যান্ডটি আলিফ কমিউনিটি সেন্টারের সামনে গাড়িতে অগ্নিসংযোগসহ পৃথক নাশকতার ঘটনা ঘটে। এ তিনটি ঘটনায় অধ্যাপক এম এ মান্নানকে প্রধান আসামি করে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: প্রেমের প্রস্তাব: এবার রাজউক স্কুলের শিক্ষার্থীকে টিসি

/জেবি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী