হরকাতুল জিহাদের সেকেন্ড ইন কমান্ডসহ ৯ সদস্যের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
০৫ জুন ২০১৬, ১৭:৪৫আপডেট : ০৫ জুন ২০১৬, ১৭:৪৭

ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সেকেন্ড ইন কমান্ড মশিউর রহমান ওরফে মিলন তালুকদারসহ ৯ সদস্যকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এই রায় ঘোষণা করেন। হরকাতুল জিহাদের সেকেন্ড ইন কমান্ডসহ ৯ সদস্যের কারাদণ্ড

একইসঙ্গে আদালত প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া তাদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক আইনের আরও দুটি মামলায় তাদের খালাস প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মশিউর রহমান (৩৩), সিরাজুল ইসলাম (৪৫), নুরুল ইসলাম (২৭), আবদুল বাকী বিল্লাহ (১৮), মো. সোহাগ (৩২), মো. জোবায়ের (২৪), আবুল বাশার মৃধা (৪০), মিনহাজুল আবেদীন (২০) ও আবদুল আজিজ (২৭)। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনের বাড়ি ঝালকাঠি, ৩ জনের বাড়ি মাদারীপুর ও একজনের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলী আবদুল মান্নান রসুল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল রশীদ সিকদার।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ আগস্ট নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা সংলগ্ন মসজিদে প্রশিক্ষণ চলাকালে তৎকালীন পুলিশ সুপার মো. মজিদ আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড, চারটি বডি-দা, ৮টি মোবাইলসেট ও বেশ কয়েকটি জেহাদি বই উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আ. লীগের আমলে সারের জন্য গুলি খেতে হয় না: শিল্পমন্ত্রী

/এআর / এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী