যশোরের চৌগাছায় ৬ রুটে বাস চলাচল বন্ধ

যশোর প্রতিনিধি
০৫ জুন ২০১৬, ১৭:৪৯আপডেট : ০৫ জুন ২০১৬, ১৭:৪৯

যশোরের চৌগাছায় ৬ রুটে বাস চলাচল বন্ধ

রবিবার সকাল থেকে হঠাৎ করেই যশোরের চৌগাছা উপজেলার ৬ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে যাত্রীরা। জানা গেছে, মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।   

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাসমলিক সমিতির লাইন সেক্রেটারি আর্মি শাহাজান তার একটি পুরাতন বাস বিক্রি করে সম্প্রতি একটি টাটা বাস কিনে নিয়ে আসেন। রবিবার সকালে নতুন বাসটির প্রথম ট্রিপ ছিল। কিন্তু বাসমালিক সমিতির নেতারা জানান,এই বাস এ সড়কে চালানো যাবে না এবং তারা বাসটির ট্রিপ বাতিল করে দেয়। এ সময় শাহাজানের বাসের শ্রমিকরা বাসটি টিকিট কাউন্টারের সামনে আড়াআড়িভাবে রেখে অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। যে কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে মিটিংয়ে বসেছেন নেতারা।

যেসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে সেগুলো হলো, যশোর-চৌগাছা, চৌগাছা-মহেশপুর, চৌগাছা-কোটচাঁদপুর, চৌগাছা-ঝিকরগাছা, চৌগাছা-পুড়াপাড়া ও চৌগাছা-শার্শা।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসগামী যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। তাদের অনেকেরই ঝুঁকি নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনে করে অফিসে যেতে হয়েছে।

/জেবি/ এএইচ /

আরও পড়তে পারেন : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম