কিংসের বিপক্ষে ফাইনালে পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ১৬:১৬আপডেট : ১৯ মে ২০২৪, ১৬:৫১

আগামী বুধবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল। ময়মনসিংহ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের। ফাইনালের আগেই এক পশলা উত্তাপ ছড়িয়েছে সাদা-কালো শিবির। ফাইনালের নির্দিষ্ট ৫ রেফারি নিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটি আপত্তি জানিয়েছে।

৫ জনের নাম উল্লেখ করে বাফুফেকে ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশিদ স্বাক্ষরিত চিঠিও দিয়েছে তারা। আগের দিন রাতে দেওয়া চিঠিতে বলা হয়েছে ঐ ৫ রেফারি পক্ষপাতদুষ্ট! তাদের কেউ যেন ফাইনালে ম্যাচ পরিচালনা করতে না পারেন।

এই প্রসঙ্গে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। নির্দিষ্ট ৫ রেফারি ঘুরেফিরে কিংসের ম্যাচ পরিচালনা করেছে। তারা নিরপেক্ষ বাঁশি বাজায়নি। তাই আমরা চাই ফাইনালে তারা যেন না থাকে। অন্য যারা আছে তাদের মধ্যে কেউ রেফারিং করুক। আমাদের কথা পরিস্কার, যে কোনও দল অনিয়ম করুক না কেন, রেফারিং সুষ্ঠ হতে হবে। তা সেই সিদ্ধান্ত আমাদের দলের বিপক্ষে গেলেও সমস্যার কিছু নেই। যেন ফাইনালটা জমজমাট হয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি