লালমনিরহাটে ৬০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,মামলা

লালমনিরহাট প্রতিনিধি
০৫ জুন ২০১৬, ২৩:১৫আপডেট : ০৫ জুন ২০১৬, ২৩:৫১

ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটের কালীগঞ্জে ৬০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের একটি ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিনব্যাপী কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান মোবাইল ফোনে বলেন, কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের অনুমোদন না নিয়ে তারা প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। এ করণে অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের কালীগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাসুদুল ইসলাম বাদী হয়ে এসব মামলা দায়ের করেছেন।  
কালীগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাসুদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মামলাগুলো পৃথক পৃথকভাবে দায়ের করা হয়েছে। এ সময় ১২টি অবৈধ মিটার ও ২শ মিটার বৈদ্যুতিক তার জব্দ করা হয়। পরে কালীগঞ্জের নামুড়ী বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: আতঙ্কিত মিতুর ছেলে
/জেবি/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম