সরকারবিরোধী লিফলেট বিতরণকালে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে ৩ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা ২ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞানের ৪র্থ বর্ষের ছাত্র মিজানুর রহমান (২২), একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. ইমরান হোসেন (২০) ও মো. মুশফিকুর রহমান (২১)।
বরিশাল মেট্রোপলিটন ডিবি (মহানগর গোয়েন্দা) পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ জানান, মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন কাউনিয়া পুরান পাড়া এলাকা থেকে লিফলেট বিতরণকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেটের পাশাপাশি কিছু পুস্তিকা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আরও পড়তে পারেন: অমুসলিমরা আইএসের নতুন টার্গেট
/এমএনএইচ







