রমেকে আগুন, আহত ৩০

রংপুর প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ১৮:০৩আপডেট : ০৯ জুন ২০১৬, ১৮:০৫

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভয়াবহ আগুনে ১টি কক্ষ পুড়ে গেছে। আতঙ্কে হাসপাতাল থেকে বের হওয়ার সময় হুড়াহুড়ি আর পদদলিত হয়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন লাগার পর ৩ নম্বর মেডিসিন ওয়ার্ডের সব রোগী প্রাণ ভয়ে ওয়ার্ড ছেড়ে চলে যায়। এ ঘটনার পর পুরো হাসপাতালে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৪টার দিকে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে এলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

বৃহস্পতিবার রমেকে আগুন লাগে

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ৩ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো ওয়ার্ড কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আতঙ্কে ডাক্তার নার্সসহ রোগীরা নিচে নেমে আসার সময় কমপক্ষে ৩০ জন আহত হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, মেডিসিন ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথের চেম্বারের এসিতে আগুন ধরে যায়। এর পরেই আগুন ওই ওয়ার্ডের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রোগী ও তাদের স্বজনরা জানায়, আকস্মিক লাগা আগুনে তারা দিশেহারা হয়ে পড়েন। আতঙ্কে হাসপাতাল থেকে বের হওয়ার সময় অনেকের মালপত্র খোয়া গেছে। এদিকে গত ৩ মাসে হাসপাতালে ৯ বার আগুন লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় বৈদ্যুতিক তারসহ সরঞ্জামগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

রংপুর ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক আসাদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতির সট সার্কিট থেকে আগুন লেগেছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আরও পড়ুন:

/জেবি/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের