সিলেটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ১৮:১৬আপডেট : ০৯ জুন ২০১৬, ১৮:১৯

ট্রেনে কাটা সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর রেলক্রসিংয়ে বৃহস্পতিবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে সাইদুর রহমান হিমেল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত হিমেল উপজেলার কটালপুরের ফকিরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ওই কিশোর রেল লাইন ধরে হাঁটছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে সে মারা যায়। খবর পেয়ে সকাল ৯টায় সিলেট রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইয়ার আলীর নেতৃত্বে একদল পুলিশ কিশোরের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
নিহত কিশোরের বাবার বরাত দিয়ে সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

আরও পড়ুন: সাভারে প্লাস্টিক কারখানায় আগুন

/জেবি/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী