সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী

সিলেট প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ২০:৩৩আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:৩৩

সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধী শনাক্তে ২৩ মাস পর সিলেট নগরীতে ফের সিসি ক্যামেরা বসানো হচ্ছে। আগামী রবিবার থেকে পরীক্ষামূলকভাবে এই সিসি ক্যামেরা চালু করা হবে। সিলেট মহানগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট-সিটি পয়েন্ট হয়ে জিন্দাবাজার পর্যন্ত এই সিসি ক্যামেরার আওতায় থাকবে। অন্যদিকে, আরেকটি অংশে সিটি পয়েন্ট থেকে বন্দরবাজার হয়ে সোবহানীঘাট পয়েন্ট এরপর সোবহানীঘাট থেকে নাইওরপুল পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে।

সিটি করপোরেশনের একটি প্রকল্পের আওতায় ১৮ লাখ টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। টেন্ডারের মাধ্যমে গ্লোবাল ট্রেড করপোরেশন নামক প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় আটটি পিডিজেড এবং ১৪টি ভেরি ফোকাল বুলেট ক্যামেরা লাগাবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তার টানানো, ক্যাসিং এবং ১০টি ক্যামেরা বসানোসহ আনুষঙ্গিক কাজ শেষ করেছে। অবশিষ্ট ক্যামেরা বসানো আগামী শনিবারের মধ্যে সম্পন্ন করা হবে- জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিসি ক্যামেরার মনিটর থাকবে কোতোয়ালী মডেল থানায়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বাংলা ট্রিবিউনকে জানান, যেসব সিসি ক্যামেরা বসানো হচ্ছে সেই সব ক্যামেরা উন্নত প্রযুক্তিসমৃদ্ধ। তারপরও এইসব সিসি ক্যামেরা বসানোর পর ক্যামেরাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হবে। এনামুল হাবীব জানান, পরবর্তীতে আবারও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে পুরো মহানগরীর গুরুত্বপূর্ণ জায়গা সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা হবে।

কোতোয়ালি মডেল থানার ওসি সোহেল আহমদ এই কাজ বাস্তবায়নে এগিয়ে আসায় সিলেট সিটি করপোরেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজে এই সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু অপরাধী শনাক্ত করাই নয়, এই সিসি ক্যামেরা নগরীর যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও সহায়তা করবে।

বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০১৪ সালের ২৫ জুলাই নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত ১২টি সিসি ক্যামেরা বসানো হয়। একই বছরের ৩০ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। এর এক সপ্তাহ পর আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে ওই ক্যামেরাগুলো অনেকটা অকেজো হয়ে পড়ে। এর প্রায় দু’বছর পর নগরীতে আবারও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হলো।

আরও পড়ুন:

রাখে আল্লাহ মারে কে!




 

/বিটি/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম