দেশব্যাপী টার্গেট কিলিং, গুপ্ত ও পারিবারিক হত্যা, গুম, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে শনিবার আওয়ামী লীগ ও ১৪ দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে খুলনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপি ও জামায়াত দেশে হত্যা, গুম খুনের রাজত্ব কায়েম করতে চাইছে। ১৪ দল নেতারা বলেন, যারা ২০১৩-১৪ সালে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল তারাই আজ ভিন্ন আদলে দেশে শিক্ষক, মুক্তমনা সাহিত্যিক, লেখক, পুলিশ সদস্যসহ নিরীহ মানুষকে পরিকল্পিত গুপ্ত হত্যা করছে। এদের বিরুদ্ধে পাড়া, মহল্লা, ওয়ার্ড ইউনিয়ন ও থানা পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বে এন্ট্রিটেরোরিজম কমিটি গঠন করতে হবে। যেখানে সন্ত্রাসী দেখা যাবে সেখানেই প্রতিহত করতে হবে। এদের ভয় পাওয়ার আর কোনও সুযোগ নেই।
মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপির সভাপতিত্বে এবং সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন শিকদার, কাজী এনায়েত হোসেন, জাসদের রফিুকল হক খোকন, সাম্যবাদী দলের এএফএ ইকবাল, মো. খালিদ হোসেন, আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হাদি, মল্লিক আবিদ হোসেন কবির, অ্যাডভোকেট সুজিত অধিকারী, অ্যাডভোকেট রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, কামরুজ্জামাল জামাল, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট অলোকা নন্দা দাশ, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ নুর মোহাম্মদ, অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন খান, আবুল কালাম আজাদ কামাল, ফকির মো. সাইফুল ইসলাম, ওর্য়াকার্স পার্টির মফিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রবিন্দ্র নাথ মণ্ডল, রনজিত কুমার ঘোষ, অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর আলী আকবর টিপু, মনিরুজ্জামান সাগর, জেডএ মাহমুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, হাফেজ মো. শামীম, এস এম আসাদুজ্জামান রাসেল, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, ফেরদৌস হোসেন লাবু, সরদার আব্দুল হালিম, গোপাল চন্দ্র সাহা, শেখ মো. রুহুল আমিন, এশারুল হক, খন্দকার বাহাউদ্দিন, এম পল্টু, সমীর কৃষ্ণ হীরা, মুন্সি নাহিদুজ্জামান, খান সাইফুল ইসলাম, অমিতাভ ঘোষ, জামিল খান, ইলিয়াছ হোসেন সোহেল, মাসুমুর রশীদ, রেজাউল ইসলাম সবুজ, তাজমুল হক তাজু, শাহীন আলম, মো. রাজু, মফিজুল ইসলাম সোহাগ প্রমুখ।
আরও পড়ুন:
গুপ্তহত্যাও বন্ধ করতে পারবো: প্রধানমন্ত্রী
/বিটি/টিএন/







