নিত্যরঞ্জন পান্ডে হত্যাকাণ্ড

হেমায়েতপুরে আশ্রম পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

পাবনা প্রতিনিধি
১২ জুন ২০১৬, ১৫:১৩আপডেট : ১২ জুন ২০১৬, ১৫:১৯

বিএনপির প্রতিনিধি দল

পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় সমবেদনা জানাতে ও ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো ছয় সদস্যের প্রতিনিধি দল। রবিবার সকাল ১০টায় প্রতিনিধি দলের সদস্যরা নিহতের স্বজন ও আশ্রমবাসীদের সঙ্গে কথা বলেন ও খোঁজ-খবর নেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্র্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

প্রতিনিধি দলের সদস্যরা নিত্যরঞ্জন পান্ডেকে হত্যার স্থান ও আশ্রম পরিদর্শন এবং নিহতের স্বজনদের সঙ্গে কুশল বিনিময়ের পর আশ্রমের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সংঘবদ্ধ একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। দেশে বর্তমানে উদার গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত। জঙ্গি, সন্ত্রাসী আর মৌলবাদীরা মাথাচারা দিয়ে উঠেছে। অথচ সরকার হত্যাকাণ্ডের কোনও কুলকিনারা করতে পারছে না।

এ সময় পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, দফতর সম্পাদক জহুরুল ইসলাম, ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের ভারপ্রাপ্ত সম্পাদক যুগল কিশোর ঘোষসহ আশ্রমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সেবক হত্যায় জড়িত সন্দেহে শিবির নেতা আটক

/বিটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি