মুন্সীগঞ্জে অস্ত্র মামলায় রিমান্ডে দুজন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ১৫:৪৮আপডেট : ১৩ জুন ২০১৬, ১৫:৫০

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে অস্ত্র মামলায় দুজনকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। অস্ত্র মামলার দুই আসামি হচ্ছেন ওয়াহেদুজ্জামান বাবুল ও ওয়াহেদুজ্জামান অপু। মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর  বিচারক মো. জসিম উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পরিদর্শক মো. হারুনুর রশীদ রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়,  গত শনিবার রাতে মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে মো. জনি (১৭) নামে এক কিশোর নিহত হয়।  এ ঘটনায় মানিক সরকার (৩০) ও কালু বেপারী (৩৫)  গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়াহেদুজ্জামান বাবুল ও ওয়াহেদুজ্জামান অপুকে তিনটি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলিসহ আটক করে। পরে সদর থানায় বাবুল ও  অপুর বিরুদ্ধে অস্ত্র আইন ও হত্যার ঘটনায় আলাদা মামলা হয়। 

কোর্ট পরিদর্শক হারুনুর রশীদ জানান, অস্ত্র মামলায় তাদের দুইজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত হত্যা মামলায় রিমান্ড মঞ্জুরের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেন। এ ঘটনায় আটক আরেকজন হরগংগা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবিড় আহম্মেদকে অস্ত্র মামলায় আটক দেখানো হয়নি। তাই পুলিশ তার বিরুদ্ধে আদালতের কাছে রিমান্ডের আবেদন করেনি।

আরও পড়ুন: কথা বলছেন না শ্যামল কান্তি

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী