গাইবান্ধায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৪২

গাইবান্ধা প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ১৭:২৯আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:৩২

বিশেষ অভিযান পুলিশের বিশেষ অভিযানে গাইবান্ধায় এক জেএমবির সদস্য ও বিএনপি-জামায়াতের ২ কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান জানান, উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে জুয়েল মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের হামিদ মিয়ার ছেলে।
পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, আটককৃতদের মধ্যে নাশকতা মামলায় পলাশবাড়ী উপজেলা থেকে বিএনপি-জামায়াতের দুই কর্মী ও ৩৯ জনকে গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারধর, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বিশেষ অভিযানে চৌগাছায় তিন শিক্ষকসহ আটক ৫

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম