১৫ মিনিটের ট্রাফিক পুলিশ শামীম ওসমান!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ১৯:৩৯আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৪৭

১৫ মিনিটের ট্রাফিক পুলিশ শামীম ওসমান! নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে আবারও পথে দেখা গেলো নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানকে। শনিবার দুপুর ৩টায় প্রায় ১৫ মিনিটের জন্য নিজেই ট্রাফিক পুলিশ বনে যান।

এসময় তিনি রাস্তায় পার্কিং করা গাড়ি সরিয়ে দেওয়া থেকে শুরু করে যানবাহন চলাচলে দিক নির্দেশনা প্রদান করেন। প্রভাবশালী এই নেতাকে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখে অনেক যানবাহন চালকেরা ক্ষণিক সময়ের জন্য ভয় পেয়ে যান। তাকে এক নজর দেখতে লোকজনদের উপস্থিতির কারণেও যান চলাচল করছিল ধীর গতিতে।

১৫ মিনিটের ট্রাফিক পুলিশ শামীম ওসমান! এর আগে শামীম ওসমান দুপুর ৩টায় প্রথমে চাষাঢ়া জিয়া হলের সামনে কিছুক্ষণ অবস্থান করে সান্ত্বনা মার্কেট সংলগ্ন আনন্দ পরিবহনের বাস কাউন্টারে যান। সেখানে তিনি একটির বেশি বাস পার্কিং না করার অনুরোধ করেন। ট্রাফিক পুলিশের পরিদর্শক শামীম আহমেদ জানান, আমরা নিজেরা যানজট নিরসনে কাজ করছি। এর মধ্যে আওয়ামী লীগের লোকজন আমাদের সহায়তা করছে।

বৃহস্পতিবারের পর শনিবার সকাল থেকেই জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের চাষাঢ়া এলাকাতে অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশকে সহায়তা করেন। এর আগে গত ১২ জানুয়ারি শামীম ওসমান ও তার লোকজন শহরের যানজট নিরসনে এ কাজটিই করেছিলেন। পরে তিনি সংবাদ সম্মেলন করে সিটি করপোরেশনকে বেশ কয়েটি প্রস্তাবনা দেন। তবে মাঝে ছয় মাস যানজট নিরসনে তাকে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি।

তবে স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার শহরের ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের বসানোর পর থেকেই ছাত্রলীগ ও শনিবার শামীম ওসমান নিজেই মাঠে নামেন। আগামী কয়েকদিন এ কাজটি চলবে বলে জানা গেছে।

তবে শামীম ওসমানের দাবি, ফুটপাতের হকারদের সঙ্গে যানজটের কোনও সম্পৃক্ততা নেই। যানজট হয় ভিন্ন কারণে। আমি নিজেও ফুটপাত হকারমুক্তের পক্ষে। তবে হঠাৎ করে ঈদের আগে তাদের উচ্ছেদ বোধগম্য না। এ কারণেই মানবিক দিক বিবেচনায় হকারদের ফুটপাতে শুধুমাত্র রোজার মাসটিতে বসার জন্য বলেছি।

এবার রোজা শুরুর আগেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ সমন্বয়ে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। আর এতে শহরের ফুটপাত হকার শূন্য হয়ে উঠে। সাধারণ লোকজন ফুটপাত দিয়ে অনায়াসে চলাচল করতে পারে। তবে গত বৃহস্পতিবার থেকে শামীম ওসমানের ঘোষণায় হকাররা আবারও ফুটপাত দখল করে।

যদিও এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জানান, যানজট নিরসন ট্রাফিক পুলিশের কাজ। ১৫ মিনিটের ট্রাফিক পুলিশ শামীম ওসমান!

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি জানান, এমপি শামীম ওসমানের নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে চাষাঢ়া ও এর আশপাশ এলাকাতে ট্রাফিক পুলিশকে সহায়তা করছে।

/এনএস/

আরও পড়ুন: গুপ্তহত্যা ও গণগ্রেফতারে হেফাজতের উদ্বেগ

/এনএস/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম