বান্দরবানে আওয়ামী লীগের ডাকা অবরোধ স্থগিত

বান্দরবান প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ২০:২৮আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:৩০

বান্দরবান বান্দরবানে আওয়ামী লীগের অনির্দিষ্টকালের জন্য  ডাকা সড়ক ও নৌ-পথ অবরোধ স্থগিত করা হয়েছে। রবিবার বিকালে বান্দরবান জেলা প্রশাসনের কার্যালয়ে জেলার কোর কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে গত বুধবার আওয়ামী লীগের সদস্য, সাবেক মেম্বার মং পু মার্মাকে অপহরণের প্রতিবাদে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি ও সদর উপজেলার একাংশে অনির্দিষ্টকালের সড়ক ও নৌ-পথ অবরোধ কর্মসূচি পালন করে  বান্দরবান আওয়ামী লীগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার বিকালে বান্দরবান জেলা প্রশাসনের কার্যালয়ে জেলার কোর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক দীলিপ কুমার বণিকসহ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব-৭ এর কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে মং পু মার্মাকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে   সোমবার ও মঙ্গলবার অনির্দিষ্টকালের সড়ক ও নৌ-পথ অবরোধ স্থগিত করে  বান্দরবান আওয়ামী লীগ।

এ ব্যাপারে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর   বলেন, প্রশাসনের আশ্বাসের কারণে আমরা অবরোধ কর্মসূচি দুইদিনের জন্য স্থগিত করেছি।

আরও জানা গেছে, আওয়ামী লীগ নেতা মং পু মার্মাকে গত সোমবার গভীর রাতে রোয়াংছড়ি উপজেলার জামছড়ির নিজ বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে(জেএসএস)  দায়ী করে এবং জেএসএস-এর ৩৫ নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ জেএসএসের  ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে। মং পু মার্মাকে উদ্ধারে রোয়াংছড়ি ও রুমা উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, মং পু মার্মাকে অপহরণের প্রতিবাদে গত বুধবার ও বৃহস্পতিবার এবং আজ রবিবার নৌ ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করে বান্দরবান জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে কিশোর নিহত, আহত ১০ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের