টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ২০:৫৮আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:০১

টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার সাটিয়াচড়া ও রশিদ দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকায় বিকল একটি ট্রাককে দ্রুতগতির অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে বিকল ট্রাকের চালক ও হেলপার নিহত হন। নিহতরা হলেন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ট্রাকচালক শফিকুল ইসলাম (৪০) ও হেলপার সোহেল (২২)।
অপরদিকে সকালে মির্জাপুর উপজেলার  গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা পূর্বপাড়া গ্রামে গিয়াস উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার পিতার নাম জয়দর মুন্সী।
তার পরিবারের লোকজন জানান, সকালে বাড়ির ফ্রিজের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বাবা দিবসে শিশুকন্যাকে পাথর মেরে হত্যা 
/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান