ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০১৬, ১৩:০৪আপডেট : ২০ জুন ২০১৬, ১৩:০৪

ট্রেন লাইনচ্যুত

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

সয়দাবাদ স্টেশনের অদূরে স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের ভুল সান্টিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগ থেকে তদন্ত টিম গঠন করা হচ্ছে।

সয়দাবাদ স্টেশন মাস্টার আলী আহম্মেদ জানান, সকালে চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হামিদুল ইসলাম ও পয়েন্টম্যান আব্দুস সালাম দায়িত্বে ছিলেন। তারাই মালবাহী ট্রেনটির সান্টিং করছিলেন। হঠাৎ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

সিরাজগঞ্জ রেলবিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডাব্লিউ) মো. আশরাফ আলী বলেন, সান্টিংয়ের সময় ভুল পয়েন্টে ট্রেনটি চলে আসায় বগি দুটি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানই মূলত দায়ী। প্রাথমিকভাবে মনে হচ্ছে, দায়িত্বে অবহেলা ও গাফলাতির কারণে এ ঘটনা ঘটেছে।

বগি লাইনচ্যুত

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল জানান, দর্শনা থেকে একটি পাথরবাহী ট্রেন সয়দাবাদ পৌঁছার পর পাথর আনলোড করে ঘুরানোর সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ কারণে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন বেলা ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কার্যক্রম চলছে। সন্ধ্যার আগে লাইন পুনরায় চালু করা সম্ভব হবে।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সেতুর দু’পারে বিভিন্ন স্টেশনে সিল্কসিটি, সিরাজগঞ্জ এক্সপ্রেস, ধুমকেতু, সুন্দরবন এক্সপ্রেস, একতা একপ্রেসসহ বেশ ক’টি ট্রেন আটকা পড়েছে বলেও রেলবিভাগ সূত্রে জানা গেছে। এসব বিষয়ে কথা বলতে পশ্চিমাঞ্চল রেল বিভাগের অধীন পাকশি বিভাগীয় প্রকৌশলী আফজাল হোসেনের মোবাইলে ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেল বিভাগ রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আহম্মেদ হোসেন মাসুম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে দেখা হবে। স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের গাফলাতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের