কক্সবাজার উপকূলে ভাঙছে বেড়িবাঁধ, সংস্কারে দরকার ৭৬ কোটি টাকা

আবদুল আজিজ, কক্সবাজার
২০ জুন ২০১৬, ২১:৪১আপডেট : ২০ জুন ২০১৬, ২১:৫০

ষাটের দশকে নির্মিত কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জোয়ারের পানিবৃদ্ধিসহ বিভিন্ন দুর্যোগে ক্রমশই ভেঙে পড়ছে জেলার এক সময়ের রক্ষক এসব বেড়িবাঁধ। শুধুমাত্র মাটি দিয়ে তৈরি ও শুষ্ক মৌসুমে নকশা অনুযায়ী কাজ না করাকেই বাঁধ ভাঙার কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আবার উপকূলের ম্যানগ্রোভ বন উজাড় হওয়াকেও বাঁধ ভাঙনের প্রধান কারণ বলে মনে করছেন অনেকে। কক্সবাজার উপকূলে ভাঙছে বেড়িবাঁধ, সংস্কারে দরকার ৭৬ কোটি টাকা

সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিলীন হয়ে গেছে জেলার ৭ উপজেলার প্রায় ৬৮ কিলোমিটার বেড়িবাঁধ। সেইসঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিভিন্ন উপজেলার অন্যান্য বাঁধগুলোও। পাশাপাশি উপকূল রক্ষায় বেড়িবাঁধের বিলীন হওয়া অংশ দিয়ে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢোকায় দিন দিন ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে জেলার মোট ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৬৮ কিলোমিটার অংশ। এই অংশের মেরামতের জন্য ৭৫ কোটি ৭৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সূত্র জানান, কক্সবাজারের বেড়িবাঁধগুলো মাটির তৈরি এবং টেকনাফসহ কিছু ঝুঁকিপূর্ণ অংশে মাত্র ৮ থেকে ১০ কিলোমিটার সিসি ব্লক বা প্রতিরক্ষামূলক বাঁধ রয়েছে। এছাড়া অনেক সময় শুষ্ক মৌসুমে বেড়িবাঁধের নকশা অনুযায়ী কাজ না হওয়ায় প্রতি বছর বন্যা বা অতিরিক্ত জোয়ারের পানিতে বিলীন হচ্ছে কোনও না কোনও স্থানের বাঁধ। কক্সবাজার উপকূলে ভাঙছে বেড়িবাঁধ, সংস্কারে দরকার ৭৬ কোটি টাকা

পাউবো সূত্র আরও জানান, জেলার বেড়িবাঁধগুলোর ২২টি পোল্ডারে এবারের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পেকুয়ার ৬৪/২বি নং পোল্ডারের ১৫ কিলোমিটার, ৬৪/২এ নং পোল্ডারের ৩ কিলোমিটার, কুতুবদিয়ার ৭১নং পোল্ডারের ১০ কিলোমিটার, মহেশখালীর ৭০নং পোল্ডারের ১২ কিলোমিটার, ৬৯ নম্বর পোল্ডারের ২ কিলোমিটার, ৬৯ (পি-১)নম্বরে হাফ কিলোমিটার, ৬৯ (ন-ই)নম্বরে দেড় কিলোমিটার, চকরিয়ার ৬৫ নম্বর পোল্ডারের ২ কিলোমিটার, ৬৫/এ নম্বর পোল্ডারের ৩ কিলোমিটার, ৬৫/এ-১ নম্বর পোল্ডারের ৩ কিলোমিটার, ৬৫/এ-৩ নম্বর পোল্ডারের ২ কিলোমিটার, ৬৬/৪ নম্বর পোল্ডারের ৩ কিলোমিটার, সদরের ৬৬/১ নম্বর পোল্ডারের ২ কিলোমিটার, ৬৬/২ নম্বর পোল্ডারের ২ কিলোমিটার, ৬৬/৩ নম্বর পোল্ডারের ৪ কিলোমিটার, টেকনাফের ৬৭ নম্বর পোল্ডারের ১ কিলোমিটার, ৬৭/এ নম্বর পোল্ডারের ২ কিলোমিটার, ৬৭/বি নম্বর পোল্ডারের ১ কিলোমিটার, ৬৮ নম্বর পোল্ডারের ২ কিলোমিটার এবং উখিয়ার ৬৭/এ পোল্ডারের ২ কিলোমিটার অংশগুলো এবারের ঘূর্ণিঝড়ে বিলীন হয়েছে।  কক্সবাজার উপকূলে ভাঙছে বেড়িবাঁধ, সংস্কারে দরকার ৭৬ কোটি টাকা

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানান, জেলায় এবারের ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ৬৮ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এসব বাঁধ পরিদর্শন করে আমরা একটি প্রতিবেদন ও সংস্কারের প্রয়োজনীয় টাকার হিসাব ইতোমধ্যে ঢাকা পাঠিয়েছি। অনুমোদন পেলে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের কাজ শুরু করবো।

এ অবস্থা থেকে উত্তরণের উপায় হচ্ছে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা। আর শুষ্ক মৌসুমে নকশা অনুযায়ী কাজ করলে আগামীতে বেড়িবাঁধের ভাঙন অনেকাংশে কমে আসবে বলে মনে করেন নির্বাহী এই প্রকৌশলী।

আরও পড়ুন: লাউয়াছড়া উদ্যানে দুর্ঘটনা এড়াতে ২৫ হাজার গাছ কাটার চিঠি!

/এমও/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী