নওগাঁয় শিশু সন্তানসহ গৃহবধূকে অপহরণের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
২১ জুন ২০১৬, ২২:২৬আপডেট : ২১ জুন ২০১৬, ২২:২৮

নওগাঁ নওগাঁয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ শাহিনা বিবি (২৬) নামে এক গৃহবধূ ও তার চার বছরের শিশু আবদুল্লাহকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নওগাঁর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি (২নং) আদালতে মামলা করা হয়েছে। ভিকটিম শাহিনার বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে গত ১৯ জুন এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে জানা গেছে, মান্দা উপজেলার চকবালু গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের মেয়ে শাহিনা বিবি ও তার চার বছরের ছেলে আবদুল্লাহকে নিয়ে গত ১৮মে সকালে নতুন বাড়ির জন্য নির্মাণ সামগ্রী কিনতে নওগাঁ শহরে যাচ্ছিল। এ সময় শাহিনার কাছে নগদ আড়াই লাখ টাকা ও আড়াই লাখ টাকা মূল্যের ৪ ভরি দশ আনা স্বর্ণালঙ্কার ছিল। পথে পাজরভাঙ্গা হাট এলাকার পাকা রাস্তার ওপর থেকে পাশের চকসিদ্ধেশ্বরী গ্রামের সেকেন্দার আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩২), তার বাবা সেকেন্দার আলী (৫২) ও আব্দুল গফুরের ছেলে আয়নাল হকসহ (৩৬) আরও  ৩/৪জন সংঘবদ্ধ মুখোশধারী সন্ত্রাসী একটি সাদা মাইক্রোবাসে জোরপূর্বক শাহিনা ও তার ছেলে আবদুল্লাহকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

ভিকটিম শাহিনার বাবা মামলার বাদী আশরাফুল ইসলাম জানান, শাহিনা সৌদি প্রবাসী আব্দুল জলিলের স্ত্রী। আব্দুল জলিল দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকুরিরত আছেন। সম্প্রতি আব্দুল জলিলের পাঠানো টাকায় শাহিনা একটি নতুন বাড়ি নির্মাণ এবং সেটিতে রং ও টাইলসের কাজ করছিলেন। ওই বাড়ির রং মিস্ত্রির কাজ করছিল অপহরণকারী উজ্জ্বল হোসেন ও তার বাবা সেকেন্দার আলী। তাদের দ্রুত উদ্ধার করতে না পারলে সন্ত্রাসীরা তাদের হত্যা করে লাশ গুম করতে পারে। ঘটনার পর পরই থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করায় তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ জুনের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবদনের জন্য মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

এ বিষয়ে মান্দা থানার ওসি মোজাফ্ফর হেসেন জানান, এখনো আদালতের নির্দেশনা পাওয়া যায়নি। পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর থানায় মামলা নেওয়ায় পুলিশের গড়িমসির অভিযোগটি সত্য নয়।

আরও পড়ুন: ঈদের আগেই জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের উদ্বোধন: ওবায়দুল কাদের

/জেবি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস