সাংবাদিক নেতা শওকত মাহমুদ কারামুক্ত

গাজীপুর প্রতিনিধি
২২ জুন ২০১৬, ১৮:০৭আপডেট : ২২ জুন ২০১৬, ১৮:০৭

শওকত মাহমুদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (একাংশ) শওকত মাহমুদ বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। এ সময় কারা ফটকে তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেলসুপার প্রশান্ত কুমার বনিক জানান, বুধবার দুপুরে তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। যাচাই-বাছাই শেষে বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে।
এর আগে সর্বশেষ গত ১৪ জুন নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন শওকত মাহমুদ। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এদিন তার জামিন আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, সরকার বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী ও বাড্ডা থানায় দুটি মামলায় ২০১৫ সালের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে ডিবি পুলিশ শওকত মাহমুদকে আটক করে। এদিন সামারাই কনভেনশন সেন্টারে ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
/এআর/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম