শিশু মিলন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৩ জুন ২০১৬, ১৮:৩৪আপডেট : ২৩ জুন ২০১৬, ১৮:৪১

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হামিদুল ইসলামকে রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ি কুমারপাড়া গ্রামে মিলন বাবু নামে ৩ বছরের শিশুকে হত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হামিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাকে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে হাজির করা হয়। এসময় বিচারক রায় পড়ে শোনানোর পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার আঞ্জুয়ারা বেগমের সঙ্গে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মঠপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হামিদুলের বিয়ে হয়। বিয়ের পর হামিদুল ইসলাম তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম ও সৎ ছেলে শিশু মিলন বাবুসহ রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ি কুমারপাড়া গ্রামে বসবাস করতে থাকেন।
এরপর, ২০১৩ সালের ১০ অক্টোবর শিশু মিলন বাবুকে সকাল থেকে খুঁজে পাওয়া যায় না। একপর্যায়ে বাড়ির পাশের হলুদ ক্ষেতে মিলন বাবুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্বজনরা। পুলিশ এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সৎবাবা হামিদুলকে আটক করে। জিজ্ঞাসাবাদে হামিদুল শিশু মিলন বাবুকে হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে এ ঘটনায় মা আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে চলতি বছরের ২২ এপ্রিল আসামি হামিদুলকে দোষী সাব্যস্ত করে আদালত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করেন। কিন্তু তার আগেই জামিন নিয়ে পলাতক হয়ে যান তিনি। ফলে তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার পাশাপাশি আসামিকে গ্রেফতার করার নির্দেশও দেওয়া হয়। বুধবার জয়পুরহাট জেলা পুলিশ আসামি হামিদুলকে গ্রেফতার করলে বিচারক রায় পড়ে শোনান এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সরকার পক্ষের আইনজীবী ফারুকুল ইসলাম জানান, হাইকোর্টের অনুমোদন সাপেক্ষ রায় কার্যকর করা হবে।

/এমও/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী